

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
মো: আককাস আলী, নওগাঁ থেকে : জুয়েলারি দোকানে চুরি ও ডাকাতির প্রতিবাদে দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নওগাঁ জেলা শাখা।
শনিবার সকাল থেকে শহরের সব জুয়েলারি দোকান বন্ধ রেখে মালিক ও শ্রমিকরা দোকানের সামনে বসে ধর্মঘট পালনে অংশ নেন।
বাজুস নওগাঁ জেলা শাখার সভাপতি তৌফিকুল ইসলাম বাবু জানান, প্রায়ই দেশের কোনো না কোনো স্থানে জুয়েলারি দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। এ পর্যন্ত জুয়েলারি দোকানে যতো চুরি ও ডাকাতি হয়েছে তার কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ভাবে চুরি ডাকাতি অব্যহত থাকলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে শহরের জুয়েলারি দোকান গুলো বন্ধ থাকায় দারুন সমস্যায় পরেন ক্রেতা সাধারণ।

