http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

কুড়িগ্রামের ডিসির বিক্ষোভ থামাতে গিয়ে মাথা ফাটল
    A+ A A-

কুড়িগ্রাম সংবাদদাতা : গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কে উলিপুর উপজেলার পাঁচপীর বাজার এলাকায় কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিদ্যুতের দাবিতে বিক্ষোভরত জনতাকে শান্ত করতে গিয়ে হামলায় আহত হয়েছেন।
মাথায় আঘাত পাওয়ায় হাবিবুর রহমানকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম। পরে জেলা প্রশাসককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উলিপুর থানার ওসি নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বাচ্চু মিয়া (৩০), রফিকুল (৩৩), লাল মিয়া (২৮), ফজলুল হক (৩০), আলাল উদ্দিন (২৫) ও আব্দুল হালিম (২৮)।
জেলা প্রশাসকের শারীরিক অবস্থার খবর জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল সাংবাদিকদের বলেন, “ছয়টি সেলাই দেওয়ার পর তাকে আড়াইটা পর্যন্ত হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
স্থানীয়রা জানায়, তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে গত সাতদিন ধরে বিদ্যুৎ পাচ্ছিল না পাঁচপীর এলাকার মানুষ। তাই বিদ্যুৎ দাবিতে তারা সড়ক অবরোধ করে।
জেলা প্রশাসক চিলমারী যাওয়ার পথে অবরোধস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা তার ওপর চড়াও হয়। জেলা প্রশাসককে লাঠি দিয়ে আঘাত করলে তাকে বাঁচাতে দেহরক্ষীরা ছুটে যায়।
তখন জনতার হামলায় কনস্টেবল মাসুদও আহত হন বলে কর্মকর্তারা জানান। মাসুদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাদেশ -এর সকল খবর