

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল শনিবার সুন্দরবনের জীব বৈচিত্র্য সুরক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হলে সুন্দরবন সুরক্ষায় বিরুপ প্রতিক্রিয়া পড়বে। তাই এ কেন্দ্রটি সুন্দরবন থেকে ১৫ কি.মি দূরে স্থাপনের দাবি জানান। অন্যথায় সুন্দরবনের অস্থিত্ব বিপন্ন হবে। পাশপাশি সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবিদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানানো হয়। বে-সরকারি সংস্থা নবলোক এর উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পাবলিক পলিসির ফোরাম কর্তৃক ত্রৈমাসিক সভায় এ দাবি জানানো হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন নবলোকের জেলা সমন্বয়কারী কিংকর চন্দ্র সাহা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,এ্যাড.সিদ্দিকুর রহমান , অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শহিদুল আলম,নবলোকের উপজেলা সমস্বয়কারী মাধব চন্দ্র শীল প্রমুখ।

