

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাঘামারা এলাকায় শনিবার সকালে ট্রাকের চাপায় একজন ব্যাটারি চালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সকাল ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রাঘামারা এলাকায় ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান।

