http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নওগাঁ পোরশায় স্বামীর নির্যাতনে গৃহবধু আহত
    A+ A A-

নওগাঁ পোরশায় স্বামীর নির্যাতনে গৃহবধু আহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় পাশন্ড স্বামীর নির্যাতনে এক গৃহবধুকে মারাত্বক আহত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই নির্যাতনের স্বীকার হয়েছে নিতপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের গৃহবধু শওকত আরা (৩৫)। জানগেছে রোববার দুপুরে কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী জিন্নাত আলীর ছেলে একরামুল শওকত আরাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার ৩ ভাই খবর পেয়ে শওকত আরাকে চিকিৎসার জন্য নিতে গেলে তাদেরকেও মারপিট করে তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি তারা পোরশা থানায় অবগত করলে থানা পুলিশ শওকত আরাকে ওইদিন রাত ৯টায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে ভিকটিম নিজে বাদি হয়ে ৬জনকে আসামী করে মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। 

সারাদেশ -এর সকল খবর