http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মাদকাসক্তি প্রাণশক্তিকে ধ্বংস করে : আরেফিন সিদ্দিক
    A+ A A-

কাগজ ডেস্ক : গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসের উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্টিত হয়।।
র‌্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েটের ভিসি প্রফেসর ড. এসএম নজরুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডিএমপি’র কমিশনার বেনজির আহমেদ, সঙ্গীতশিল্পী কনক চাপা, অভিনেতা চঞ্চল চৌধুরী, সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী উপস্থিত ছিলেন।
সমাবেশে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “মাদকাসক্তি প্রাণশক্তিকে ধ্বংস করে। তাই নিজের প্রাণশক্তিকে রক্ষা করার জন্য মাদককে না বলতে হবে। যদি মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই তবে অবশ্যই সচেতন হতে হবে।”
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, শহীদ মিনার থেকে যে শপথ নিচ্ছি, তা কাজে লাগাতে হবে। সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হলে মাদক দূর করতে হবে। অনেকেই পারিবারিকভাবে মাদকাসক্ত হয়ে পড়ে। এ জন্য পিতা-মাতাকে সচেতন হতে হবে। চোরাচালানের সঙ্গে আইন-শৃ´খলা সংস্থা সম্পৃক্ত হচ্ছে। এটি রোধ করতে হবে। মাদকের ছড়িয়ে পড়ার মূল কারণ চাহিদা বৃদ্ধি।” এ চাহিদাকে কমাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সেভ দ্য রুর‌্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সারডা) এক অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে ভাষা সৈনিক আব্দুল মতিন বলেন, “দেশ বর্তমানে সিগারেটের প্রসার বেড়ে চলেছে। এটি বর্তমানে ব্যাপক আকারে দাঁড়িয়েছে। এর অপসারণ চাইলে সিগারেট প্রতিহৃত করতে হবে। এই কাজে সরকার বিপক্ষে গিয়ে কাজ করতে হবে। যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলে জয় লাভ করা যাবে না। আর এই কাজে যুব সমাজের ভূমিকার রাখতে হবে।”

সারাদেশ -এর সকল খবর