http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

কুমিল্লায় সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি আটক
    A+ A A-

কুমিল্লা সংবাদদাতা : গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার টিক্কাচর এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো.আখতারুজ্জামানের নেতৃত্বে ৮ সদস্যের বিজিবির একটি দল নগরের টিক্কাচর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাস বোঝাই ৮৯৩ পিচ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করে তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসচালক পালিয়ে যায়।
তিনি আরো বলেন, মাইক্রোবাসসহ শাড়ি মূল্য ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৮০ টাকা। আটককৃত মাইক্রোবাস ও শাড়ি কুমিল্লা কাস্টমস গোডাউনে জমা দেওয়া হবে।

সারাদেশ -এর সকল খবর