

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরতলীর পূর্ব শিকারপুর এলাকা থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ সোহাগ সরদার (২৫) ও রফিক খান (৪৩) নামে দুজনকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পিরোজপুর পৌর এলাকার পূর্ব শিকারপুর নেছারিয়া মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসার সামনের রাস্তায় ব্রিজের উপর থেকে দুইজনকে আটক করে র্যাব। এ সময় এদের কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি সাজ্জাদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

