http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নাটোরের লালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের লালপুরে সেবার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইনের আয়োজন করেছে একটি বেসরকারি যুব স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শনিবার লালপুর উপজেলার আটটিকা মোড়ে অবস্থিত ‘আলোর দিশারী যুব স্বেচ্ছাসেবী সংগঠন’ আয়োজিত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- দুড়দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল আলম, সোলায়মান হোসেন, এএম রায়হান, বিউটি রহমান প্রমুখ।

সারাদেশ -এর সকল খবর