http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

গোয়ালন্দে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
    A+ A A-

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হাসিবুল হাসান ওরফে সুরুজ শেখকে (২৮) শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
সুরুজ একই উপজেলার উজানচর ইউনিয়নের নছর উদ্দিন সরদার পাড়া গ্রামের গোলাম মোস্তফা ওরফে গোলাপ শেখের ছেলে।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ায় থানা গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালেই সুরুজকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলে এসআই জানান।

সারাদেশ -এর সকল খবর