

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
রাবি প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের বিচার দ্রত বাস্তবায়নের দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
গতকাল বুধবার দুপুর ১ টার দিকে দলীয় টেন্ট থেকে নব-গঠিত পূনাঙ্গ কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
মিছিল শেষে টেন্টে ফিরে সেখানে এক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী, সাধারন সম্পাদক আবু হুসাইন বিপু, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, আখেরুজ্জামান তাকিম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার করতে যাচ্ছে তখনই সেই সময়ের মুক্তিযুদ্ধের কিছু অপশক্তি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার পায়তারা করছে।
বক্তারা আরো বলেন, আজ সময় এসেছে যুদ্ধাপরাধীদের বিচারের। বাংলার মাটিতে কোন রাজাকার আলবদরের স্থান হবে না।’

