

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
রংপুর সংবাদদাতা : রংপুর কারমাইকেল কলেজে এবার স্থানীয় এক পত্রিকার সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। আহত ওই সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করেছে তারা।
বুধবার দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কলেজ সভাপতি রাফিউল ইসলাম রাফির নেতৃত্বে সাংবাদিক পেটানোর এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই সাংবাদিকের নাম শিশির। তিনি রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক যুগের আলো’র স্টাফ রিপোর্টার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. দীপ কেন্দ্র নাথ দাসের বদলির আদেশ আসে মন্ত্রণালয় থেকে। ওই আদেশ বাতিলের দাবিতে কলেজ ছাত্রলীগ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
আহত সাংবাদিক শিশির বলেন, ‘ধর্মঘট চালাকালে দুপুর ১২টার দিকে আমি সংবাদ সংগ্রহের জন্য কলেজ ক্যাম্পাসে যাই। এসময় কলেজ ছাত্রলীগ সভাপতি রাফিউল ইসলাম রাফির নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী আমার উপর হামলা চালায়।’
তিনি বলেন, ‘ছাত্রলীগ কর্মীরা আমাকে পেটাতে পেটাতে এক পর্যায়ে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে আমাকে পুলিশ এসে উদ্ধার করে।’
কারমাইকেল কলেজে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওলিয়ার রহমান জানান, ‘হঠাৎ ছাত্রলীগের কর্মীরা সাংবদিক শিশিরকে পেটাতে থাকলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।’
এদিকে, সাংবাদিক পেটানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রংপুরের সাংবাদিক নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক পেটানোর সাথে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা না হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সব ধরনের ইতিবাচক সংবাদ বর্জনের হুমকি দেন সাংবাদিক নেতারা।

