

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
মোঃ মিজানুর রহমান, চরফ্যাশন, (ভোলা) থেকে : চরফ্যাশন বেতুয়া সড়কে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রী বাহী টেম্পু খাদে পরে। এতে ঘটনা স্থলেই ড্রাইবার বাছেদ (২৭) মারা যায়। আহত হয় ১০ যাত্রী। স্থানীয়রা আহতদেও উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়। চরফ্যাশন থানা এস আই সুলতান জানান, গত ৪ জুলাই সকাল ৭ টায় লঞ্চ যোগে ঢাকা থেকে আসা যাত্রীদের নিয়ে চরফ্যাশন আসার পথে দুদু মিয়ার পোলের কাছে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পোষ্টমর্টেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

