http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

ঘোড়াঘাটে পানিতে ডুবে পুলিশ সদস্যের মৃত্যু
    A+ A A-

ঘোড়াঘাট থেকে আজহারুল ইসলাম সাথী : দিনাজপুর ঘোড়াঘাটে পানিতে ডুবে এক পুলিশ সদসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কনেষ্টবল ময়নুল ইসলাম গত এক বৎসর ধরে ঘোড়াঘাট থানার পার্শ্বে লালবাগ গ্রামের জনৈক রুহুল আমিনের বাড়ীতে ভাড়া থাকত। গতকাল সোমবার সন্ধায় তার বাড়ীর পোষা হাঁসগুলিকে ফিরিয়ে আনার জন্য লালদহ বিলে যায়।কনেষ্টবল ময়নুল ইসলাম হাসগুলি নিয়ে বাড়ী ফেরার পথে হঠাৎ করেই বিলের পানিতে পড়ে ডুবে যায়। সাথে সাথে সেখানে ২/৩জন যুবক তাকে উদ্ধার করে স্থানীয় ডাঃ নুরনবীর নিকট নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে পরে তাকে দ্রুত থানার পিকআপ ভ্যান যোগে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে রাত সাড়ে ১০টায় ঘোড়াঘাট থানা চত্তরে তার প্রথম নামাজে জানাজা শেষে কনেষ্টবল ময়নুল ইসলামের লাশ তার গ্রামের বাড়ী গাইবান্ধার ফাঁসিতলায় তার আত্বীয়স্বজনের নিকট পৌছে দেওয়া হয়।

সারাদেশ -এর সকল খবর