http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

সিংড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
    A+ A A-

আমজাদ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ার পার সাউল গ্রামে স্বামী নূর ইসলামের বিরুদ্ধে স্ত্রী লাইলী বেগম (৩০) (মর্জিনাকে) যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। স্বামীর নির্যাতনে গতকাল সোমবার রাতে লাইলি মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংড়ার পার সাউল গ্রামের লাইলী তার স্বামী নূর ইসলামের (৩৫) সঙ্গে সিংড়ার সরকারপাড়ার একটি চাতালে কাজ করতেন। লাইলির পরিবারের অভিযোগ যৌতুকের দাবিতে নূর ইসলাম মাঝে মধ্যে লাইলীকে নির্যাতন করতেন। গতকাল সোমবার রাতেও নূর ইসলাম লাইলীকে ব্যাপক মারপিট করে। পরে রাতেই তাকে তার বাপের বাড়ি পার সাউলে নিয়ে গেলে ভোরের দিকে লাইলী মারা যান।
এরপর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাইলীর লাশ উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে আসে।

সারাদেশ -এর সকল খবর