http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

৬ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী
    A+ A A-

গফরগাঁও, (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে অপহৃত স্কুল ছাত্রী শাবনুর (১৪) কে ৬ দিনেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।ফলে অপহৃতের পরিবার তার মেয়েকে উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
জানাযায়,গত ১১ জুলাই উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের প্রবাসী ফজলুল হকের কন্যা ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী শাবনুরকে প্রতিবেশী আমান আলীর বখাটে ছেলে মামুন(১৮)সহ ৫/৭ জনের একদল সন্ত্রাসী গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে জোড়পূর্বক অপহরন করে নিয়ে যায়।এ সময় বাড়ির লোকজন বাঁধা দিলে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখায়।স্কুল ছাত্রীর মা ফাতেমা খাতুন জানান, বখাটে মামুন দীর্ঘদিন যাবত স্কুলে যাওয়া আসার পথে শাবনুরকে উত্ত্যক্ত করে আসছিল।পরে বিষয়টি বখাটে মামুনের বাবাসহ লোকজনকে জানালে মামুন ক্ষিপ্ত হয়ে উঠে এবং শাবনুরকে অপহরনের হুমকি দেয়।এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।।এদিকে অপহরনের ৬ দিন পেরিয়ে গেলেও অপহৃত স্কুল ছাত্রীকে পুলিশ এখনও উদ্ধার কিংবা অপহরনকারীদের কাউকে গ্রেফতার করতে না পারায় শাবনুরের অভিবাবকেরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।ফলে এলাকাবাসী ও অভিবাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সারাদেশ -এর সকল খবর