http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

চূড়ান্ত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
    A+ A A-

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ভোলাহাটে সোমবার রামেশ্বর হাই স্কুল মাঠে বঙ্গঁবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গঁমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট/১২ চূড়ান্ত খেলা উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী। বিশেষ অতিথি ছিলেন, দলদলী ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মাযহারুল ইসলাম পুতুল ও জগলুল হক, যুব কর্মকর্তা কামরুজ্জামান সরদার, আলীগ নেতা আঃ খালেক ও আঃ আউয়াল। খেলার শুরু স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাশেম উদ্দিন। ২০ মিনিট করে ৪০ মিনিটের এ খেলায় ১ম পর্বে চামুশা রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম মুন্সিগঞ্জ রেজিঃ প্রাথমিক ফুটবল দল অংশ গ্রহন করে। মুন্সিগঞ্জ বিদ্যালয় চামুশা বিদ্যালয়কে ১ গোল দিয়ে বিজয়ী হয়। ২য় পর্বে আদাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম ছোট জামবাড়ীয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ গ্রহন করে। আদাতলা বিদ্যালয় ছোট জামবাড়ীয়া বিদ্যালয়কে ২ গোল দিয়ে বিজয় ছিনে আনে। এ খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় চামুশার সেলিনা খাতুন, মুন্সিগঞ্জের সুমা, আদাতলার আঃ মালেক ও ছোট জামবাড়ীয়া বিদ্যালয়ের তোহর। এ খেলা পরিচালনা করেন, তরিকুল ইসলাম, সহকারী পরিচালনায় আফতাবউদ্দিন ও সারোয়ার জাহান। র্সাবিক পরিচালনায় ছিলেন ময়ামারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলঅ শিক্ষক সমিতির সভাপতি নুরল হক ।

সারাদেশ -এর সকল খবর