


আসাদ বেহেস্তী
আকাশ জুড়ে প্রতিদিনই
জমছে কালো মেঘ,
উঠছে বাতাস, বইছে হাওয়া
ঝড়ের মতোন বেগ!
কিন্তু বাতাস প্রতিদিনই
যাচ্ছে অন্য দিকে,
আসছেনাতো বৃষ্টি এখন
মেঘটা হচ্ছে ফিকে !
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। কারণ দীর্ঘদিন ধরেই মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ পণ্য আসছে দেশে। অথচ এ থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। কতিপয় আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই তা হচ্ছে। দেশের প্রতিটি বন্দর দিয়েই মিথ্যা ঘোষণায় বিদেশ থেকে পণ্য আমদানি করে কিছুসংখ্যক সিঅ্যান্ডএফ প্রতিনিধি, পিএসআই কোম্পানি, অসাধু কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে খালাস হয়ে যাচ্ছে। ফলে সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে। বন্দরে আমদানিকৃত পণ্য শনাক্তকরণের জন্য স্ক্যানার মেশিন বসানো হলেও অনেক ক্ষেত্রেই সিঅ্যান্ডএফ প্রতিনিধি ও দুর্নীতিবাজ কিছু কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে স্ক্যানিং মেশিনের যান্ত্রিক ত্র“টির অজুহাত দেখিয়ে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য খালাস করে দিচ্ছে। অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলকভাবে দেয়া হচ্ছে আমদানি পণ্যের ভুল স্ক্যানিং প্রতিবেদনও। তবে কোনো কারণে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য ধরা পড়লে প্রচলিত আইনে পণ্য বাজেয়াপ্ত করাসহ মামলা হচ্ছে। এক্ষেত্রেও ফায়দা নিচ্ছে অসাধু আমদানিকারকরা। তারা বাজেয়াপ্ত পণ্য পরবর্তীতে নিলামের মাধ্যমে পুনরায় কম দামে কিনে নিয়ে যাচ্ছে।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির কারণে ইতিমধ্যে পিএসআই কোম্পানির বিরুদ্ধে আদালতে অনেক মামলা হয়েছে। কিন্তু ওসব মামলায় তেমন কোনো শাস্তি হচ্ছে না। ফলে দেশে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে সংশি¬ষ্টরা বেপরোয়া হয়ে উঠেছে। তা রোধ করা অত্যন্ত জরুরী। এব্যপারে জাতীয় রাজস্ব বোর্ডকে আবশ্যই কঠোর হতে হবে।
