http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

প্রসঙ্গ : সৌদিতে শ্রমিকদের দক্ষতা যাচাই
    A+ A A-

সৌদিআরবের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং করপোরেশন (টিভিটিসি) দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের পেশাগত দক্ষতা যাচাইয়ের জন্য নতুন কর্মসূচি ও নীতিমালা ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের প্রখ্যাত সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাটি সেদেশে কর্মরত ৬০ লাখেরও বেশি প্রবাসী শ্রমিকের পেশাগত দক্ষতা যাচাইয়ের জন্য পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। টিভিটিসি’র পেশাগত দক্ষতা পরীক্ষা বিভাগের পরিচালক সাদ আল সায়েব বলেন, আগামী ২০১৩ সালের মার্চের মধ্যে সৌদি আরবের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ বা পিপিপির অধীনে কর্মসূচিটি বাস্তবায়িত হবে। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আল সায়েব বলেন, সৌদি আরবে বিভিন্ন পেশায় কর্মরত বিদেশি শ্রমিকদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষেই তারা এ কর্মসূচি গ্রহণ করেছেন। এর পাশাপাশি সৌদি আরবের বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সবার জন্য সমান সুযোগ বজায় রাখাও এই কর্মসূচির অন্যতম লক্ষ। এই কর্মসুচি বাস্তবায়নের মাধ্যমে সৌদি আরবে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কিছু কিছু রিক্রুটিং এজেন্সির অসততা ও দুর্নীতি বন্ধ হবে বলেও তিনি উল্লেখ করেন। 

ভবিষ্যতে এই পদ্ধতিকে এমনভাবে প্রয়োগ করা হবে যেন সৌদি আরবে পৌঁছার আগেই প্রত্যেক শ্রমিকের পেশাগত দক্ষতা যাচাইয়ের পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়। ভবিষ্যতে সৌদি আরবে কাজ করতে হলে ভিসা পাওয়ার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যিক বলে গণ্য করা হবে।

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্যে এখবর অত্যন্ত দুঃশ্চিন্তার। প্রকল্পকে সামনে রেখে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তথা সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের দ্রুত তৎপর হতে হবে। অন্যথায় সামনে বাংলাদেশি শ্রমিকদের নানা অযাচিত সমস্যার মুখে পড়তে হবে যা রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে।

সম্পাদকীয় -এর সকল খবর