http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

প্রসঙ্গ : কর্পোরেশনে সৌরবিদ্যুত
    A+ A A-

দেশের সব সিটি কর্পোরেশনের রাস্তাতেই জ্বলবে সৌরবাতি। এতে বছরে সাশ্রয় হবে ২ কোটি ৭৮ লাখ ২০ হাজার ওয়াট বিদ্যুৎ। এজন্য সরকার হাতে নিয়েছে ‘সোলার স্ট্রিট লাইটিং প্রোগ্রাম ইন সিটি কর্পোরেশন’ শীর্ষক একটি প্রকল্প। একনেকের অনুমোদনসাপেক্ষে আগামী ৩ বছরের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করবে বিদ্যুৎ বিভাগ। এ প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৩১৬ কোটি ৬০ লাখ টাকা। আর এজন্য অর্থ যোগান দেয়া হবে সরকার, সিটি কর্পোরেশন নিজস্ব তহবিল ও দাতা গোষ্ঠির ঋণের টাকায়। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার চাচ্ছে দেশে জ্বালানির বহুমুখীকরণের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে। একই সাথে কার্বন নির্গমন হ্রাস, টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, জ্বালানি দক্ষতা বাড়ানোসহ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ অনুসারে দেশের সর্বত্র নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে।
সরকারের জ্বালানি নীতিতে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাস, তেল ও কয়লা ব্যবহৃত হচ্ছে। কিন্তু এসব পদার্থের প্রাপ্তির সীমাবদ্ধতা বিবেচনায় বিকল্প উৎস হিসেবে এদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাই সবচেয়ে বাস্তবসম্মত। কারণ সৌরবিদ্যুৎ একটি টেকসই, দীর্ঘস্থায়ী ও পরিবেশ দূষণমুক্ত পদ্ধতি। একই সাথে সৌর বিদ্যুৎতায়নের চলমান অপারেটিং ও মেনটেইনেন্স খরচও অন্যান্য মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে অনেক কম।