http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

প্রসঙ্গ : হরতাল হলো ইলিয়াস ফিরলো না
    A+ A A-

প্রধান নির্বাহী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরাসরি স্বীকার করলেন নিখোঁজ ইলিয়াসের সন্ধান উদ্ধার করা সরকারের দায়িত্ব। স্বামী হারানো স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা উপহার দিলেন। পারস্পরিক শ্রদ্ধাভাজন স্নেহভাজন দুজনার সংক্ষিপ্ত সাক্ষাতকার এবং আন্তরিক আবেগঘন উদ্বেগ প্রকাশে যেনো দেশময় জ্বলে উঠা গণগণে আগুন মুহূর্তের মধ্যেই স্তিমিত হয়ে গেল। দেশের প্রধান বিরোধী দলের লাখো লাখো কর্মী আর হাজার হাজার পুলিশ এলিট ফোর্স যে সমাধান করতে পারলো না গণবভনের এই গণতান্ত্রিক সাক্ষাতকার দেশব্যাপী একটি সহিষ্ণু সুন্দর বাতাবরণ উপহার দিতে পারলো।
হরতাল একটি গণতান্ত্রিক অধিকার চর্চা। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। তারপরেও প্রতিদিন নানা দুর্ঘটনায় নাগরিকের জীবনাবসান হচ্ছে। ব্যর্থতার এই দায়ভার স্বীকার করে নিয়েই সরকারকে পথ চলতে হয়।
দৃষ্টান্ত স্বরূপ বলা যায় দুর্ঘটনা প্রবন বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক মৃত্যুর মুখে ঢোলে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অব্যবস্থাপনার দায়ভার স্বীকার না করে যদি বলে দেখে শুনে পথ না চললে রাস্তাঘাটে এভাইে মৃত্যু হয়। অথবা যদি কেউ তথাকথিত রাজনৈতিক উচ্চারনে বলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তখন তাকে দুর্মুখ না বলে গত্যান্তর থাকে না।
ইলিয়াস নিখোঁজের পিছনে তার দল বা কোনও সংস্থা এমনকি তার স্বজনদের মধ্যেও যদি কেউ অশুভ অভিলাস চরিতার্থ করার মানসে এই জঘন্য কাজ করে থাকে তবে সে রহস্য উদঘাটনের দায়ভার সরকারের উপর বর্তায়। অপরদিকে বিরোধীদলের অভিযোগ মিথ্যা প্রমাণ করারও দায়িত্ব অভিযুক্ত সংশ্লিষ্ট মহলের। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া আশ্বাসের মধ্যে এই মর্মবানী প্রতিফলিত হয়েছে। জনগণের প্রত্যাশা ইলিয়াস নিখোঁজ রহস্যের সুরাহা সরকার খুজে পাবে। ইলিয়াস রহস্য জনগণ জানতে পারবে।
সর্বোপরি রাজনৈতিক উচ্চারণে পক্ষ প্রতিপক্ষ দায়িত্ব নিয়ে সহিষ্ণু সুন্দর দায়বদ্ধতা ও গণতান্ত্রিক ভব্যতা জনগণকে উপহার দেবে এটাই দেশ ও জাতির প্রত্যাশা। অন্যথায় ক্ষমতার পালাবদলে সমাজে প্রতিহিংসা পরায়নতা ক্রমবর্ধমান হবে। জাতীয় শিক্ষাকার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার মতো হরতাল জনগণ প্রত্যাখান করবে। জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়ন কচ্ছপগতি সম্পন্ন হবে এমনটি রাজনীতীর প্রতি সাধারণ মানুষ তথা আমজনতা আস্থা হারাতে বাধ্য হবে।


সম্পাদকীয় -এর সকল খবর