http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

জেইউজে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রেসক্লাবের অভিনন্দন
    A+ A A-

প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা ও সম্পাদক আহসান কবীর। এক বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের দাবিদাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিতে প্রেসক্লাবসহ সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন কমিটি একযোগে ভূমিকা পালন করবে বলে বিবৃতিতে নেতৃদ্বয় প্রত্যাশা করেন।
অপর এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক দৈনিক সমাজের কথার ফটোসাংবাদিক গালিব হাসান পিল্টুর পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবার-সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।

2012-07-29