

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
প্রেস বিজ্ঞপ্তি : সোমবার সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। প্রেসক্লাব যশোরে বিদায়ী ও নবানির্বাচিত কমিটির যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করা হয়। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সভার প্রথম পর্বে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্র ও হিসাব বুঝে দেন। এ সময় বক্তব্য রাখেন বিএফইউজের নির্বাহীর কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নূর ইসলাম, সহ-সভাপতি শহীদ জয়, যুগ্ম-সম্পাদক এম আইউব, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিএম আসাদ। উপস্থিত ছিলেন ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেসক্লাব যশোরের সেক্রেটারি আহসান কবীর ও সদস্য সচিব মোস্তফা রুহুল কুদ্দুস।
দ্বিতীয় পর্বে ইউনিয়নের সভাপতি মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সহ-সভাপতি আবিদুর রেজা খান, যুগ্ম সম্পাদক মুর্শিদুল আজিম হিরু, কোষাধ্যক্ষ মিলন রহমান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম ফরহাদ উপস্থিত ছিলেন।
2012-07-30
