http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

চৌগাছা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    A+ A A-

প্রেস বিজ্ঞপ্তি : যশোরের চৌগাছা প্রেসক্লাবে শুক্রবার বিকালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহাফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মুনছুর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর। বক্তৃতা করেন চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান ও যশোর জেলা জাতীয় পার্টির অর্থ-সম্পাদক নূরুল কদর, প্রেসক্লাবের সেক্রেটারী রহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক এমএ রহিম, বেলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কামারুজ্জামান। 
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, কাউন্সিলর মহিউদ্দীন, আনিছুর রহমান, হাসানুর রহমান, উপজেলা ইট-ভাটা মালিক সমিতির সহ-সভাপতি সফিউদ্দীন মল্লিক, প্রভাষক ফিরোজ কবীর, আবু তাহের, দিরাজুল ইসলাম, রিজাউল ইসলাম, চৌগাছা থানা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহ-অর্থ সম্পাদক জয়নুর রহমান প্রমুখ।
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন স্বরুপদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।

2012-08-11