

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
প্রেস বিজ্ঞপ্তি : ভাষা সৈনিক আমির আহমদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে গতকাল দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। পরিষদের বেজপাড়া কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমাই ও চিনি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা, সম্পাদক আহসান কবির, দৈনিক লোক সমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, দৈনিক স্পন্দনের সহকারী সম্পাদক মাহবুব আলম লাভলু, কাউছার আহমদ প্রমুখ।
2012-08-18

