http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

যশোর জেলা পরিষদ মিলনায়তনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
    A+ A A-

প্রেস বিজ্ঞপ্তি : সুপার ম্যাট-২ প্রকল্পের আওতায় অগ্নি নির্বাপন ব্যবস্থা সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ শেষে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা পরিষদ মিলনায়তনে গতকাল দুপুরে এ মহড়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বনিক। মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন যশোর ফায়ার ব্রিগেট ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সৈয়দ মোরশেদ হোসেন, ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন, স্টাফ অফিসার সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, যশোর জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ সুপার ম্যাট-২ প্রকল্পে প্রশিক্ষণরত থাকা অবস্থায় প্রকল্পটি গ্রহণ করা হয়।

2012-05-11