http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

যশোরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
    A+ A A-

প্রেস বিজ্ঞপ্তি : মে দিবসের ছুটি পালনরত শ্রমিক ও শ্রমিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ছাটাই-নির্যাতন বন্ধসহ রেস্তোরা মালিক সমিতির সাথে সম্পাদিত চুক্তি অবিলম্বে কার্যকর করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর দড়াটানায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেলে হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে জেলা সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নুর ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ জেলার যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক মাস্টার, কৃষ্ণা সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সদর থানার আহ্বায়ক প্রভাষক মাহবুবুর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, যুগ্ম-সম্পাদক কামাল পারভেজ বুলু, মশিয়ার রহমান, জুয়েল হাসান প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন, ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন।

2012-05-26