http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

ইসলামী আন্দোলন যশোর জেলা কমিটি গঠন
    A+ A A-

প্রেস বিজ্ঞপ্তি : অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে সভাপতি ও মাওলানা শোয়াইব হোসেনকে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন যশোর জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শহরের পশ্চিম বারান্দীপাড়ায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ডাক্তার মোখতার হোসাইন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সভায় সন্ত্রাস, দূর্নীতি ও স্বার্থবাদীদের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হয়ে একটি উন্নত রাষ্ট্র গঠনের আহবান জানানো হয়।