

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
প্রেস বিজ্ঞপ্তি : রোগী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মশিউর-স্বপন-রনি পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করায় বিজয়ী প্যানেলের সকল প্রার্থী, নির্বাচন পরিচালনা কমিটিসহ সকল ভোটারকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন যশোর জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মোস্তা, বিশিষ্ট কলাম লেখক ও জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, সম্পাদক ফিরোজ ইকবাল, জেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠণিক সম্পাদক আনোয়ার হোসেন মোস্তাক, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সাবেক সাংগঠণিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহ সভাপতি আবুল এহসান সুজন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমূখ।
অনুরূপ বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছেন, যশোর জেলা মোবাইল নেটওয়ার্ক ব্যবসায়ী সমিতির আহবায়ক সাইফুল্লাহ সাইফুল, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, মাহমুদ আলম, সদস্য সচিব আসলাম, সদস্য এস এম রানা, উত্তম কুমার, তুহিন, রোমেন সিদ্দিকী বিপুল প্রমূখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন দেশ টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সাইফুল, সদস্য বেলাল হোসেন, হেদাতুল ইসলাম, জনি প্রমূখ।
2012-07-21

