
যশোরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ৬ থেকে ১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দিলদার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) সাবিহা কবীর, সহকারী পরিচালক (সিসি) ডাক্তার চন্দ্র শেখর প্রমুখ। পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান।
মন্তব্য করুন