মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র সাদের মৃত্যু : সড়ক অবরোধে উত্তেজনা

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র সাদের মৃত্যু : সড়ক অবরোধে উত্তেজনা  ¦ ছবি:  হাফিজুর রহমান পান্না

রাজশাহীর লিলি হল মোড়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মো. সাদ (১০) নামের এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটির পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিশ্চিত করেছে।

নিহত শিশু সাদের পিতার নাম লিয়াকত আলী লিটন। তার বাসা লালমনিরহাট জেলায়। রাজশাহীতে ভাড়া থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছেলেকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাসায় নিয়ে যাচ্ছিলেন লিটন। লিলি হল মোড়ের কাছে দ্রæতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাদ নিহত হয়। এসময় তার বাবা ও এক ভাই আহত হন।

স্থানীয়রা বলেন, আমরা সড়ক অবরোধ করেছি। এখানে আমরা সব সময় ট্রাফিক পুলিশ ও গোল চত্বর চাই। এর আগেও প্রায় এখানে দুর্ঘটনা ঘটেছে। এটা ঝুঁকিপূর্ণ জায়গা, তাই দাবি না মানলে সড়ক ছাড়া হবে না।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি বলেন, আমরা ঘটনাস্থলে এসে সড়ক স্বাভাবিক করেছি। স্থানীয়দের দাবিটি ঊর্ধ্বতন স্যারদের জানাবো। আশা করি, সমাধান হবে। দুর্ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X