মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া কিশোরগঞ্জের নতুন ইউএনও

নীলফামারী সংবাদদাতা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া ¦ ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।

ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার আগে সোহানিয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয় ও সংসদ বিভাগে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তানজিয়া আঞ্জুম সোহানিয়া প্রথম আলোচনায় আসেন ২০১০ সালের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এ অংশ নেওয়ার মাধ্যমে। প্রতিযোগিতায় তিনি সেরা সাতের তালিকায় জায়গা করে নেন এবং ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। এরপর শোবিজ অঙ্গনে কিছু কাজ করলেও পড়ালেখায় ব্যস্ততার কারণে নিয়মিত হতে পারেননি।

পড়াশোনা শেষ করে তিনি অংশ নেন ৩৭তম বিসিএসে এবং প্রশাসন ক্যাডারে স্থান পান। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ বহাল হয়।

পারিবারিকভাবে সোহানিয়া ছিলেন শিক্ষানুরাগী ও সংস্কৃতিপ্রেমী। তাঁর বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন; পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। পাশাপাশি গান, অভিনয় ও নাচে জাতীয় পর্যায়ে অর্জন করেন একাধিক পুরস্কার। কাবস্কাউট জাতীয় প্রতিযোগিতায় রানার্স আপ হওয়াও তাঁর সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X