মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা বাইপাসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মিরসরাই উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির বাসিন্দা। তিনি সিএনজি চালিত অটোরিকশা চালক বদিউল আলমের ছেলে এবং মাত্র এক মাস বয়সী পুত্র সন্তানের বাবা ছিলেন।

নিহতের বন্ধু আকাশ ভূঁইয়া জানান, হুমায়ুন প্রতিদিনের মতো সকালেই নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে প্রধান সড়কে উঠার সময় দ্রুতগামী একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আকাশ আরও বলেন, হুমায়ুন ছোটবেলা থেকেই সবজি ব্যবসা শুরু করেছিলেন। তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন। মাত্র এক মাস আগে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। বাবা ডাক শোনার আগেই তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X