মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হেলিকপ্টারে মহেশখালী পৌঁছেছেন জামায়াত আমির শফিকুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  ছবি: সংগৃহীত

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেন পাঁচ কিলোমিটার দূরের বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায়।

উপজেলা জামায়াতের সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার পর জামায়াত আমির জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন বেলা পৌনে একটায়। বেলা একটা থেকে দেড়টার মধ্যে তিনি কক্সবাজার শহরের বাহারছড়ার বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে করেই যাবেন চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনী সফরের অংশ হিসেবে জামায়াতের আমির মহেশখালী এসেছেন। মহেশখালী ও কক্সবাজারে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি। মহেশখালী ও কক্সবাজারকেন্দ্রিক জামায়াতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন জামায়াত আমির।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X