মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রাম শিল্পকলায় বোধনের বসন্ত উৎসব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
চট্টগ্রাম শিল্পকলায় বোধনের বসন্ত উৎসব

‌‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে রবিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রাঙ্গণে ‘বোধন বসন্ত উৎসব ১৪৩২’ আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বোধনের এই বর্ণিল আয়োজন সাজানো হয় উচ্চাঙ্গসংগীত, দলী সংগীত, একক-দ্বৈত সংগীত, দলীয় নৃত্য, একক ও বৃন্দ আবৃত্তি এবং কথামালায়। প্রতি বছরই নব বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে আসছে বোধন। তারই ধারাবাহিকতায় এটি বোধনের ২১তম আয়োজন।

আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর উদ্বোধনী আবৃত্তি দিয়ে শুরু হয় প্রভাতী আয়োজন। এরপর উচ্চাঙ্গ সংগীত রাগ বাসন্তী পরিবেশন করেন সঙ্গীতশিল্পী গৌরি নন্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সংস্কৃতিজন সৈয়দ আয়াজ মাবুদ।

তিনি বলেন, শীত শেষে বসন্তের আগমন প্রকৃতি ও আমাদের উদ্বেলিত করে। বোধন প্রতিবছর বসন্ত উৎসব উদযাপনের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। আমরা একটি সংস্কৃতিবান্ধব রাষ্ট্র গঠন করতে চাই। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে আর. কে মিউজিক একাডেমি। একক সংগীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী লাবন্য সরকার, শর্মিষ্ঠা দেব, স্বপ্নীল বড়ুয়া ডানা, এলিন দাশ। দ্বৈত সংগীত পরিবেশন করে অনুপম দেবনাথ পাভেল ও বৈশাখী নাথ। দলীয় নৃত্যেে অংশ নেয় দি একাডেমী অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, আলোড়ন ডান্স একাডেমি, ঘুঙুর নৃত্যকলা একাডেমী, সঞ্চারী নৃত্যকলা একাডেমী, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সুছন্দা ঘোষ চৌধুরী, রীমা দাশ, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত, অর্পিতা দাশ, পৃথুলা চৌধুরী। সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা। মহড়া পরিচালনায় ছিলেন অরিত্র রোদ্দুর ধর ও প্রিয়ন্তী বড়ুয়া । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সন্দীপন সেন একা, সুতপা মজুমদার, পাতা দে বৃষ্টি, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, যারীন সুবাহ্। মিঠুন ঢাকীর পরিচালনায় দলীয় ঢোল বাদনের মাধ্যমে উৎসবের সমাপন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, সাবেক সভাপতি আবদুল হালিম দোভাষ, সুজিত রায়, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, শিশু সাহিত্যিক লিটন চৌধুরী, সহ-সভাপতি আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মামুন, অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহ, অর্থ সম্পাদক অনিমেষ পালিত, জাহিদুল ইসলাম, দেবলীনা চৌধুরী, হোসনে আরা নাজু, অর্পিতা চৌধুরী, স্মরণ ধর, শ্লোক, মাহাদী, বর্ণ, অভিজিৎ, মোহাম্মদ তাহসিন, ঋতু দে, অপু মজুমদার, অনির্বাণ বনিক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X