মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কাটার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। নিজের বাড়িতে ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ সুগম করার উদ্দেশ্যে তিনি এ কাজ করেন বলে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে নদীভাঙন প্রতিরোধে নির্মিত বেড়িবাঁধের পাশে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ধাপে ধাপে কেটে ফেলেন জাহিদুল আলম জাহাঙ্গীর। অভিযোগ রয়েছে, নিজের বাড়িতে ব্যক্তিগত গাড়ি প্রবেশের সুবিধার জন্য তিনি এসব গাছ কাটেন।

মিঠামইন উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন বিভাগের কর্মকর্তা জুলফিকার জয় জানান, বেড়িবাঁধের গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের সহায়তায় ‘খোয়াব’ নামের একটি এনজিও রোপণ করেছিল।

মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১৯৯৫-৯৬ সালে বেড়িবাঁধ নির্মাণ করা হয় এবং সে সময় গাছগুলো লাগানো হয়েছিল। গাছ কাটার বিষয়টি জানার পর স-মিলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X