মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:১০ এএম
কলকাতায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মদেহর ফ্রিজিং গাড়িতে রোববার (০১ মার্চ রাতে) বেনাপোল বন্দর দিয়ে দেশে আনা হয় | ছবি : গ্রামের কাগজ

কলকাতায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ রোববার (০১ মার্চ রাতে) বেনাপোল দিয়ে দেশে এসেছে।

ভারতের কোলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১০ টার দিকে মারা যান। রোববার রাত ৯ টা ৩০ মিনিটের সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তার মরদেহ দেশে ফেরে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন ট্রাভেল পারমিটের মাধ্যেমে কোলকাতায় মৃত সাবেক এমপির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাকে তার আত্নীয় স্বজন নিয়ে গেছেন।

২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর তিনি অবৈধ পথে ভারতে পলায়ন করেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মারা যান। চিকিৎসকদরে ভাষ্যমতে তার মাল্টি অর্গান ফেইলিওরের কারনে মৃত্যু হয়।

জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় কোলকাতায় অবস্থান করছিলেন। এরপর তার অসুস্থার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কোলকাতায় যান।

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল -৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকাররি সা’দত কলেজ এর দুই বার ছাত্র সংসদ এর ভিপি নির্বাচিত হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X