মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

জামালপুর সংবাদদাতা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম
স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

জামালপুর শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী হোসেন তাইফুর পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও হোসেন তাইফুরের বিয়ে হয়। তবে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী হোসেন তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।

এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনেরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা মরদেহ উদ্ধার করি। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X