মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসা

১৬ বছর ধরে অনুপস্থিত সহকারী অধ্যাপক নুপুর, তবু উত্তোলন হচ্ছে বেতন-ভাতা!

প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:১০ এএম
ছবি-প্রতীকী

যশোরের মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুপুর বিশ্বাস প্রায় ১৬ বছর ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। তার স্বামী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রধান কার্যালয়ে একজন জৈষ্ঠ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। সেই সুবাদে তিনি ঢাকায় স্বামীর কাছে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে নুপুর বিশ্বাস মাদ্রাসায় না আসলেও এখনও তার নামে প্রতিমাসে ৪৬ হাজার ৬০৭ টাকা উত্তোলন করা হচ্ছে। সবমিলিয়ে গত ১৬ বছরে প্রায় অর্ধকোটি কোটি টাকা সরকারি বেতনভাতা উত্তোলনের পর তা ভাগবাটোয়ারা করা হয়েছে।

জানাযায়, মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুপুর বিশ্বাস ২০০৪ সালের ১১ জুলাই যোগদান করেন এবং ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি এমপিওভূক্ত হন। অভিযোগ রয়েছে ২০১০ সালের পর তিনি আর মাদ্রাসায় যাননি। নুপুর বিশ্বাসের স্বামী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রধান কার্যালয়ে চাকরি করতেন। সেই সুবাদে তিনি ঢাকায় স্বামীর বাসায় অবস্থান করছেন। অবশ্য নুপুর বিশ্বাসের স্বামী গতবছর অবসরে যান। এদিকে নুপুর বিশ্বাসের নামে বছরের পর বছর প্রতিমাসে সরকারি বেতনভাতা উত্তোলন করা হচ্ছে। নুপুর বিশ্বাসের এমপিও ইনডেক্স নম্বর ২০১০৬৩৯। সর্বশেষ তার নামে বেতন উত্তোলন করা হচ্ছে প্রতিমাসে ৪৬ হাজার ৬০৭ টাকা। হিসাব অনুযায়ী, গত ১৬ বছরে প্রায় অর্ধ কোটি টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারা করা হয়েছে। আর এ টাকা নুপুর বিশ্বাসসহ অধ্যক্ষ ভাগবাটোয়ারা করেন বলে মাদ্রাসার নির্ভরযোগ্য একাধিক সূত্রের অভিযোগ।

তবে মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী বলেন, আমি মাদ্রাসায় যোগদান করেছি ২০২২ সালের ১ সেপ্টেম্বর। পূর্ববর্তী অধ্যক্ষ ও সভাপতিরা নুপুর বিশ্বাসকে এ সুবিধা দেন। তারই ধারাবাহিকতায় নুপুর বিশ্বাসের দায়িত্ব পালন করেন মুরাদুজ্জামান নামে বাইরের এক শিক্ষক। তাকে মাসে পাঁচ হাজার টাকা সম্মানি দেওয়া হয়। বাকী টাকা নুপুর বিশ্বাস এবং মাদ্রাসার উন্নয়নকল্পে খরচ করা হয়। এ ব্যাপারে জানতে নুপুর বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি ব্যবসায়ী ইকবাল হোসেন থাকেন ঢাকায়। তিনি মোবাইল ফোনে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু নুপুর বিশ্বাস নয়, এ ধরনের অভিযোগ আরো রয়েছে। তিনি বলেন, অতি শিঘ্রই গভর্নিংবডির সভা ডেকে এসব দুর্নীতির অবসান করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমাকে কেউ অবহিত করেনি। তবে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X