মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাসন থানার বিশেষ অভিযান

ইয়াবা, অপহরণ ও পরোয়ানাভুক্তসহ ৯ আসামী গ্রেফতার

সামরুল হক, গাজীপুর থেকে
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম
ইয়াবা, অপহরণ ও পরোয়ানাভুক্তসহ ৯ আসামী গ্রেফতার । ছবি-প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৫ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, অপহরণ, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত মামলার অভিযোগ রয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— রবিন (৩০), রায়হান (২৫), মোছাঃ আসমা আক্তার (৩৫) এবং মোঃ আরিফুল ইসলাম (৩০)। তাদের মধ্যে কেউ স্থায়ীভাবে গাজীপুরের বাসিন্দা, আবার কেউ দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে বসবাস করছিলেন।

এদিকে, অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী বারিক ইসলাম (২৮) কে কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়।

এছাড়াও সড়ক পরিবহন আইনের মামলায় মোঃ ফারুক (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়।

পুলিশ আরও জানায়, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত আরও ৩ জন আসামী— সখিনা খাতুন (৫০), রবি আক্তার (৩৬) এবং মোঃ আল আমিন (৪৯) কে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বাসন থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X