মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট (ফি) নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, শিশু হাসপাতাল চালু এবং সরকারী হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন বাপা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধমে এ দাবি জানানো হয়। এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপা রাজশাহী কমিটির সভাপতি সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রুলফাউ নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপা কোষাধ্যাক্ষ জাহিদ হাসান, গোলাম নবী রনি, বাপা পবার সহ সভাপতি হাসিনুর রহমান, রাবেয়া খাতুন, বাপা পবার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরি, সাংবাদিক হেলেন খান ও রাশেদা বেগমসহ রক্ষা সংগ্রাম পরিষদের পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। একই স্মারকলিপির অনুপতি অনলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রতিমন্ত্রী ও সচিব ছাড়াও সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সদস্য মো. জামাত খান সাক্ষরিত স্মারকলিপিতে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় তুলে ধরা হয়। স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে নানাবিধ গুরুতর সমস্যায় জর্জরিত। যা সাধারণের জীবনমান ও স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে রাজশাহীতে কতিপয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট হঠাৎ একলাফে দেড় হাজার টাকায় উন্নীত হয়েছে। যা সাধারণ মানুষের সুচিকিৎসা নাগালের বাইরে চলে গেছে। ফলে উত্তর ও দক্ষিণ অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে আসা নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

একই স্মারকলিপিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, রামেক হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বলা হয়, সরকারী ও বেসরকারী হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর যা রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুস্থতার পথে বাধা সৃষ্টি করছে। এছাড়া রাজশাহীতে সরকারী হাসপাতালে লাশ পরিবহনে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা বলা হয়, রামেক হাসপাতাল ঘিরে লাশ পরিবহনে দীর্ঘদিন একটি অসাধুচক্র অতিরিক্ত অর্থ আদায় করছে যা শোকাহত পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর ও অমানবিক।

স্মারকলিপিতে রাজশাহীতে নির্মিত বিশেষাষিত শিশু হাসপাতাল অবিলম্বে চালুর দাবি জানানো হয়। বলা হয়, কয়েক বছর আগে শিশু হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলেও এখনো চালু না হওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা বাধাগ্রাস্ত হচ্ছে। স্মারকলিপিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, হামের টিকাদান কর্মসূচী জোরদার ও গণসচেতনতা বৃদ্ধি, সরকারী হাসপাতালের অবকাঠামো ও জনবল বৃদ্ধির দাবি জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X