মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম
ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের

ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের মালিকানা এস আলম গ্রুপের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তারা। একই সঙ্গে তারা নিজেদের চাকরি পুনর্বহালেরও দাবি তুলেছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্যাংকে কর্মরত ছিলেন। পরে বর্তমান পরিস্থিতিতে তাদের চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, চাকরি পুনর্বহাল করতে হবে এবং ব্যাংকের মালিকানা আবারও এস আলম গ্রুপের কাছে ফিরিয়ে দিতে হবে।

এ সময় তারা “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” সহ বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের বৈষম্যের শিকার বলে দাবি করেন।

সূত্র অনুযায়ী, ব্যাংক রেজুলেশন আইন-২০২৬ অনুযায়ী মার্জার হওয়া পাঁচটি ব্যাংকের সাবেক মালিকদের ফেরার সুযোগ তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরিচ্যুতদের একটি অংশ ব্যাংকের বর্তমান শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এআই-নির্ভর ছবি ও পোস্ট ছড়িয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে।

আরও জানা যায়, আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঢাকায় আনা হয়েছে। গতকাল রাতেও শতাধিক মাইক্রোবাসে করে লোকজন রাজধানীতে আসেন বলেও দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত পটিয়া এলাকার আল-আমিন জানান, আমরা দীর্ঘদিন ধরে চাকরি করছিলাম, হঠাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়। আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে, আগের মালিক এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিতে হবে এবং বর্তমান পর্ষদের বাতিল করতে হবে। আমাদের এই তিনটিই মূল দাবি।

সম্প্রতি ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের এক মানববন্ধনে বলা হয়, এস আলম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০১৭ সালে ইসলামী ব্যাংক জবরদখল করে নেয়। এ ব্যাংক থেকে বৈধ মালিকদের ভয় দেখিয়ে বিদায় করে। পাশাপাশি বিদেশি শেয়ারহোল্ডারদেরও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এ ব্যাংককে নিজের কবজায় নিয়ে তারা ইচ্ছামতো নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা আয় করেছেন।

তারা আরও বলেন, অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণকে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন বলা যাবে না। ৬৩টি জেলার মানুষকে বঞ্চিত করে শুধু পটিয়া এবং চট্টগ্রামের লোকদের রাতের আঁধারে বাক্স বসিয়ে চাকরি দিয়ে দেশের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল।

সমাবেশে বক্তারা বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধু চট্টগ্রামেরই সাত হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে চার হাজার ৫০০ জনের বেশি শুধু পটিয়া উপজেলার।

অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের জন্য ব্যাংক গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (আইবিএ) মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। সেদিন ওই নিয়োগ প্রাপ্তদের মধ্যে থেকে পাঁচ হাজার ৩৮৫ জনকে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। তবে ব্যাংকের সিদ্ধান্তকে অমান্য করে এদের মধ্যে চার হাজার ৯৭১ জনকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়।

সূত্র জানায়, সম্প্রতি ইসলামী ব্যাংকের এমডি ফারুক হোসন খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ নিয়ে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এমনকি সরকারের উচ্চমহল ও গভর্নরের ইন্ধন ইসলামী ব্যাংকে অস্থিরতার পেছনের জন্য দায়ী—এমন দাবি সংশ্লিষ্টদের।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হোসেন বলেন, তারা ব্যাংকের দৃষ্টিতে যৌক্তিক কারণে চাকরিচ্যুত। তারা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে সরব। আজ মাঠে নেমেছে। আগেও ছিল। তারা চাকরি ফেরতের দাবি জানাতে পারে, তবে কোনো গ্রুপকে মালিকানা ফেরতের দাবি বা হুমকি দিতে পারে না। কারণ বিষয়টি আদালতের এখতিয়ারাধীন রয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়, চলমান আন্দোলন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেনি এবং গ্রাহকের আমানত প্রবাহ স্বাভাবিক রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X