মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম
চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ এবং ২০২৬-২৭ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে ৫০০ জন কৃষকের মাঝে আউশ ধানের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

চুনারুঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়াম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ লিয়াকত হাসান।

অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ গালিব চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সজীব সরকার, উপজেলা প্রানিসম্পদ অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা সিমিয়র মৎস-অফিসার আবু জাফর মোঃ সায়েম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাবেক মেয়র মোঃ নাজিম উদ্দীন শামসু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক উদ্দীন চৌধুরী প্রমূখ।

বক্তারা বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা ও প্রয়োজনীয় উপকরণ আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের ফলন বাড়াতে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১০ হাজার কৃষক/চাষিকে উফশী আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X