মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিএমপি কমিশনার

গাফিলতি প্রমাণ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

বুধবার (২২ এপ্রিল) নগরীর লালদিঘি এলাকায় সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিএমপি কমিশনার বলেন, সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় তাদের অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো পক্ষই লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি বলে জানান তিনি।

সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে শওকত আলী বলেন, পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং অস্ত্রধারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রাফিতির লেখা মোছাকে কেন্দ্র করে সকালে ও বিকেলে দুই দফায় সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাতে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ক্যাম্পাসের একটি গ্রাফিতির লেখা পরিবর্তন করলে পরদিন সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ফের সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তখন ঘটনাস্থলে উপস্থিত পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

বুধবার সকালে আহতদের দেখতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও পুলিশের ভূমিকা নিয়ে একই অভিযোগ করেন।

মঙ্গলবারের এই সংঘর্ষে ছাত্রশিবিরের কর্মী আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X