মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা চালু : অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা চালু

রাজশাহী বিভাগের সকল ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সহজ ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২৬) বেলা ১২টায় নগরীর বড়কুঠি বোয়ালিয়া ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেন, “ভূমি সেবা নিতে গিয়ে এখনো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করে মানুষ যেন দ্রুত ও সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, নতুন এই সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সহজেই তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে হয়রানিমুক্ত পরিবেশে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক সাধারণ মানুষের মধ্যে এ সেবার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, “মানুষ যদি এই সেবা সম্পর্কে জানে, তবে তারা সহজেই ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আর কোনো বাধার সম্মুখীন হবে না।”

জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে বিভাগের প্রতিটি ভূমি অফিসে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন এবং কানুনগো নিশিথ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X