মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিকরগাছা পৌরসভায় আরইউটিডিপি প্রকল্প নিয়ে দিনব্যাপী কর্মশালা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৪১ পিএম
ঝিকরগাছা পৌরসভা-এর আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আরইউটিডিপি’র আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা পৌরসভা-এর আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। কর্মশালার মূল বিষয় ছিল বিনিয়োগ পরিকল্পনা, পৌর উন্নয়ন পরিকল্পনা এবং সিআরএপি।

শুরুতে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা এবং সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার।

কর্মশালায় বক্তব্য দেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ও পৌর সহায়ক কমিটির সদস্য শাহ জালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।

আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান-এর সঞ্চালনায় কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, আর্কিটেক্ট আজমিরা আক্তার ও ফারহানা ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ টিএলসিসির সদস্যরা।

কর্মশালায় সংশ্লিষ্টরা জানান, আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে ঝিকরগাছা পৌরসভায় সহনশীল নগর অবকাঠামো ও নাগরিক সেবার পরিধি বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন, নিজস্ব আয় বৃদ্ধি এবং পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৪ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ছয় বছর মেয়াদি এ প্রকল্পের সারাদেশব্যাপী মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ৬৪১ কোটি টাকা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুন বিশ্ব ব্যাংক-এর নির্বাহী পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটি অনুমোদন পায়। পরে একই বছরের ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদনের পর ২০২৫ সালে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X