মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেসব এলাকায় দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:২০ এএম
যেসব এলাকায় দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সুনামগঞ্জ জেলায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে দুই দিন ধরে মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে জেলা শহরের প্রায় ৪ হাজার ২০০ গ্রাহক সাময়িকভাবে ভোগান্তিতে পড়বেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৪ মে) এবং আগামীকাল শুক্রবার (১৫ মে) প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জ শহরে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। প্রতিদিন মোট ৮ ঘণ্টা করে দুই দিনে ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না।

গ্যাস সরবরাহ বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য। নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সুনামগঞ্জ শহরের আবাসিক গ্রাহক সাময়িক সমস্যার মুখে পড়বেন। বিশেষ করে রান্নাবান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তি তৈরি হতে পারে।

এ বিষয়ে স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে আগেই জনগণকে সতর্ক করা হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেমস লিমিটেডের আবাসিক প্রধান মেহেদী হাসান জানান, গ্যাস লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবেই এই সাময়িক বন্ধ রাখা হচ্ছে।

তিনি বলেন, কাজ শেষ হলে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X