মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গ্রেফতার এড়াতে ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক

গুরুত্বর অবস্থায় ঢাকায় প্রেরণ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:১৫ পিএম
গ্রেফতার এড়াতে ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এই যুবক।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গুরুত্বর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতার সোহাগ ফকির (৩৬) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।

পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতে গোপণ সংবাদরে ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি স্ব-মিলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে খেয়ে ফেলে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাসি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে আসা হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। সে গ্রেফতার এড়াতেই মূলত ইয়াবা গিলে খেয়ে ফেলেছে। এতে সে অসুস্থ হয়ে পরে। প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X