মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই এলাকায় একটি মাদরাসার ৯ বছরের শিশু শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গ্রেফতার হওয়া শিক্ষকের নাম সাকির আলী (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকার আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসার শিক্ষক। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামে। তিনি সেরাজুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বুধবার সকালে মাদরাসার এক ৯ বছর বয়সী শিক্ষার্থীকে অন্যান্য শিক্ষার্থীদের সামনে লাঠি দিয়ে মারধর করেন সাকির আলী। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং তাকে আছাড় মারেন। শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন থামাননি তিনি।

পরে অন্য শিক্ষকরা এসে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X