মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলাপাড়ায় মধ্যরাতের অভিযান, জেলেদের বরাদ্দের ২৬ বস্তা চাল উদ্ধার

কলাপাড়া, (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৩:৩৫ পিএম
কলাপাড়ায় মধ্যরাতের অভিযান, জেলেদের বরাদ্দের ২৬ বস্তা চাল উদ্ধার

পটুয়াখালী জেলার কলাপাড়ায় গভীর রাতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়েছে, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চালানো হয় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন এলাকার আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামক স্থানে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরান হোসেন নামের এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে এসব সরকারি চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চালগুলো জেলেদের মাঝে বিতরণের জন্য সরকারের বরাদ্দকৃত খাদ্যসামগ্রীর অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এসব চাল ওই ব্যক্তির বাড়িতে পৌঁছাল, তা নিয়ে এখনই নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X